যেকোন প্রতিষ্ঠানের হিসাব বিভাগের সকল কাজের মধ্যে হিসাবরক্ষণ কাজটি অত্যন্ত ব্যাপক ও জটিল। লেনদেন শনাক্তকরণ, জাবেদায় লিপিবদ্ধকরণ, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরকরণ, খতিয়ানকৃত হিসাবসমূহের উদ্বৃত্ত নির্ণয়করণ, রেওয়ামিল প্রস্তুতকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, ব্যয় নিয়ন্ত্রণ, পরিকল্পনা প্রণয়নে তথ্য সরবরাহকরণ ইত্যাদি সবই হিসাববিভাগের কাজের অন্তর্ভুক্ত । হিসাব বিভাগের এই বিস্তৃত কার্যক্রমের যে কোন পর্যায়ে হিসাব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অসাবধানতা, অজ্ঞতা বা পরিপূর্ণ জ্ঞানের অভাব ইত্যাদি কারণে এক বা একাধিক লেনদেন লিপিবদ্ধ নাও হতে পারে বা ভুল লিপিবদ্ধ হতে পারে। হিসাবের এরূপ ভুল হিসাবরক্ষণের মৌলিক উদ্দেশ্যকে ব্যাহত করে এবং ফলস্বরূপ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার সঠিক চিত্র জানা যায় না। তাই অবশ্যই এসব ভুলকে সংশোধন করতে হয় । কিন্তু হিসাব বইতে কোন ভুল কেটে কিংবা মুছে সংশোধন করা হিসাবশাস্ত্রের নীতি-বহির্ভূত। তাই কোন অবস্থাতেই হিসাব বইতে কাটা-কাটি কিংবা ঘষামাজা করা যায় না। কারণ এতে করে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয় এবং জাল-জুয়াচুরি বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের সম্পদের নিরাপত্তা বিধান সংক্রান্ত হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যাহত হয়। সুতরাং হিসাবরক্ষককে অবশ্যই লিখিত হিসাবের মধ্যে সম্ভাব্য ভুল সম্পর্কে সবর্দাই সচেতন থাকতে হবে। অত্র অধ্যায়ে আমরা হিসাববিজ্ঞানে বিভিন্ন ধরনের ভুল এবং তা সংশোধন সম্পর্কে আলোচনা করব।

হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা লেখার বা পরিমাপের ভুলকেই হিসাবের ভুল বলা হয়। তথ্য সংগ্রহ করে তা লেখার ভুল বলতে তাত্ত্বিক মান ও প্রকৃত মানের পার্থক্যকে বুঝায় । কিন্তু বাস্তবে হিসাবে
এ ধরনের ভুলের কোন সম্ভাবনা নেই বললেই চলে । বাস্তবে অনেক সময় হিসাবরক্ষণ কাজে নিযুক্ত কর্মচারীদের অজ্ঞতা বা অসাবধানতা বশত কোন লেনদেন হিসাবে সঠিকভাবে লিপিবদ্ধ না হতে পারে কিংবা বাদ পড়তে পারে। এ ধরনের কার্যক্রমকেই ভুল হিসাবে আখ্যায়িত করা হয়। International Standard on Auditing-1 (Paragraph-2)এ ভুল সম্পর্কে বক্তব্য হলো :
“The term error refers to unintentional mistakes in financial information such as:

(a) Mathematical or clerical mistakes in the underlying records and accounting data;

(b) Oversight or misinterpretation of facts; or

(c) Misapplication of accounting policies. “

আন্তর্জাতিক হিসাবমান-৮ (International Accounting standard-8)-এর ৬নং প্যারায় ভুলের সংজ্ঞা সম্পর্কে বক্তব্য হলো: “Fundamental errors are errors discovered in the current period that are such significance that the financial statements of one or more prior periods can no longer be considered to have been reliable at the date of their issue.

উপরোক্ত সংজ্ঞার প্রেক্ষিতে বলা যায় যে, হিসাবে ভুল বলতে হিসাবরক্ষণ কাজে নিযুক্ত কর্মচারীদের অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতিকে ও বুঝায় যা আর্থিক তথ্যকে বিকৃত করে। এসব ত্রুটি-বিচ্যুতি গাণিতিক, করণিক বা
হিসাববিজ্ঞানের নীতির প্রয়োগজনিত ভুল ই হতে পারে ।

ভুলকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভাগ করে আলোচনা করা যেতে পারে :

ক) রেওয়ামিলে ধরা না পড়া ভুল (Error not affecting the agreement of trial balance) : এমন কিছু ভুল আছে যেগুলো রেওয়ামিলে ধরা পড়ে না।
অর্থাৎ এ ভুলগুলো থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে। এসব ভুলগুলো নিম্নরূপ :

1.বাদ পড়ার ভুল (Errors of Omission) : যদি কোন লেনদেন হিসাব বইতে আদৌ লিপিবদ্ধ না করা হয় তবে তাকে বর্জনের ভুল বলে। এ ভুলের কারণে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই সমপরিমাণ লিপিবদ্ধকরণ বাদ পড়ে। ফলে রেওয়ামিলে কোন প্রভাব পড়ে না এবং রেওয়ামিল মিলে যায়। বর্জনের ভুল আবার দু’ধরনের হতে পারে । যেমন:

(a) পূর্ণাঙ্গ ভুল (Complete Errors ) : যখন কোন লেনদেন আদৌ হিসাবের প্রাথমিক বই বা জাবেদা বইতে লিপিবদ্ধ না হয় তাহলে তা খতিয়ানে লিপিবদ্ধ হবে না এবং একটি পূর্ণাঙ্গ ভুল (Complete Error) সংগঠিত হবে। পূর্ণাঙ্গ ভুল ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে সমান প্রভাব বিস্তার করে বলে এর জন্য রেওয়ামিল মিলকরণে কোন অসুবিধা হয় না। যেমন : রকির নিকট থেকে
১০০০ টাকা প্রাপ্তি নগদান বইতে তোলা হলো না। অথবা তূর্য্যর নিকট বাকিতে বিক্রয় ২,০০০ টাকা দৈনিক বিক্রয় বইতে তোলা হলো না ।

(b) আংশিক ভুল (Partial Errors ) : যদি একটি লেনদেনকে সাহায্যকারী বইতে (Subsidiary Books) লিপিবদ্ধ করে উভয় খতিয়ানে লিপিবদ্ধ না করা হয় তাহলে আংশিক ভুল সংগঠিত হবে। এর জন্য রেওয়ামিল মিলকরণে কোন অসুবিধা হয় না। উদাহরণস্বরূপঃ ভোক্তাদেরকে বাট্টা প্রদান (Discount allowed) ৫০০ টাকা সাধারণ খতিয়ানের (General Ledger) প্রদত্ত বাট্টা হিসাবে (Discount Allowance Account) ডেবিট করা হলো না এবং ভোক্তাদের খতিয়ানের (Customer Ledger) ভোক্তা হিসাবে (Customer Account) ক্রেডিট করা হলো না ।

2.বর্জনের ভুল (Errors of Commission ): কোন লেনদেনকে হিসাবের প্রাথমিক বইতে লেখার সময় সম্পূর্ণ বা আংশিকভাবে ভুল লিপিবদ্ধ করা হলে তাকে লেখার ভুল বলে। যেমন – অপুর নিকট থেকে ১,০০০ টাকার পণ্য ধারে ক্রয় করা হলে । কিন্তু ক্রয় বইতে ১০০.০০ টাকা লেখা হলো । এর ফলে সাধারণ খতিয়ানের ক্রয় হিসাবে ১০০.০০ টাকা ডেবিট হলো এবং অপু হিসাবে ১০০.০০ টাকা ক্রেডিট হলো। এরূপ অবস্থায় রেওয়ামিল মিলে যাবে ঠিকই। কিন্তু হিসাবে ভুল থেকে যাবে।

3.পরিপূরক ভুল (Compensating Errors): কোন একটি ভুল যদি এক বা একাধিক ভুলের দ্বারা এমনভাবে পূরণ হয় যে, রেওয়ামিলে কোন পার্থক্য দেখা দেয় না, তবে সে ভুলগুলোকে একত্রে পরিপূরক ভুল বলে। যেমন ঃ জাওয়াদকে নগদ ৫,০০০ টাকা প্রদান করে ভুলবশত তার হিসাবে ৫০০ টাকা লিখা হয়েছে। আবার ইসরাতকে নগদ ৫০০ টাকা প্রদান করে ভুলবশত তার হিসাবে ৫০০০ টাকা লিখা হয়েছে। এক্ষেত্রে প্রথম ভুলটি ২য় ভুল দ্বারা সংশোধিত হয়ে যাবে। এবং রেওয়ামিল মিলে গেলেও দুটি হিসাবেই ভুল থেকে যাবে ।

4.নীতিগত ভুল (Errors of Principle): হিসাবশাস্ত্রের স্বীকৃত নীতিমালা, হিসাববিজ্ঞানের ধারণা ও প্রথা ইত্যাদি সম্পর্কে যথাযথ জ্ঞানের অভাবে হিসাবরক্ষণে ভুল হয়ে থাকে। যদি কোন লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার সময় হিসাবশাস্ত্রের রীতিনীতি সঠিকভাবে প্রয়োগ না করে, তাহলে যে ভুল হয় তাকে নীতিগত ভুল বলে। যেমন ঃ মূলধন জাতীয় খরচকে মুনাফা জাতীয় কিংবা মুনাফা জাতীয় খরচকে মূলধন জাতীয় খরচ হিসেবে বিবেচনা করে থাকলে নীতিগত ভুল সংঘটিত হবে। যন্ত্রপাতি মেরামত বাবদ ২,০০০ টাকা খরচ করে মেরামত হিসাবকে ডেবিট না করে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করা হলো। এর ফলে রেওয়ামিল মিলে যাবে ঠিকই কিন্তু হিসাবে ভুল থেকে যাবে।

খ) রেওয়ামিল না মিলার ভুল (Error affecting the agreement of trial balance) : এমন কিছু ভুল আছে যেগুলো রেওয়ামিলে ধরা পড়ে না। অর্থাৎ এ ভুলগুলো থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে। এ জাতীয় ভুলের জন্য হিসাব বই-এর ডেবিট বা ক্রেডিট যে কোন একটি দিক কম বা বেশি প্রভাবিত হয় এবং ফলশ্রুতিতে রেওয়ামিলে পার্থক্য দেখা দেয়, এসব ভুলগুলো নিম্নরূপ :

1.জাবেদা হতে খতিয়ানে লেখার ভুল (Errors in posting from Journal to ledger): এ ধরনের ভুলগুলো সাধারণত নিম্নরূপ হতে পারে। যেমন :

i.জাবেদা থেকে খতিয়ানে তোলার সময় টাকার অংক ভুল লিখা হতে পারে ।

ii.লেনদেনের দুটি পক্ষের যে কোন একটি পক্ষকে খতিয়ানে যথাযথভাবে তোলা হলো কিন্তু অপর পক্ষকে মোটেই তোলা হলো না ।

iii.জাবেদা থেকে খতিয়ান হিসাবে স্থানান্তরের সময় হিসাবের ভুল দিকে টাকার অংক লিখা হতে পারে |

2.যোগবিয়োগের ভুল (Errors in casting & balanceing): এ জাতীয় ভুল খতিয়ানস্থিত বিভিন্ন হিসাবের জের নির্ণয় করার সময় হতে পারে। যেমন- ক্রয় হিসাবের যোগফলে ভুল করা। এর ফলে রেওয়ামিলের কেবল ডেবিট ঘরে অর্থের পরিমাণ কম বা বেশি হবে এবং রেওয়ামিল মিলবে না। রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট ঘরের অংকগুলো যোগ করার সময়ও এরূপ ভুল হতে পারে ।

3.রেওয়ামিলে জের তোলার ভুল (Errors in writing Balance into Trial Balance): এ ভুল বিভিন্ন ভাবে হতে পারে। যেমন :

i.হিসাবের জের খতিয়ান হতে রেওয়ামিলে তোলার সময় টাকার অংক ভুল লিখা।

ii.হিসাবের ডেবিট জেরকে ভুলক্রমে রেওয়ামিলের ক্রেডিট ঘরে অথবা ক্রেডিট জেরকে ডেবিট ঘরে তোলা।

iii.নগদান বই হতে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবের জের রেওয়ামিলে তোলার সময় ভুল টাকার অংক লিখা।

iv.নগদান বই হতে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবের জের কিংবা খতিয়ানস্থিত কোন হিসাবের জের রেওয়ামিলে আদৌ না তোলা ।

গ) প্রভাবের দৃষ্টিকোন থেকে ভুল (Errors on effect): হিসাবে ভুলের প্রভাবে কোথায় পড়ে? তার উপর ভিত্তি করে ভুলকে দুই ভাগে ভাগ করা যায় :

১.এক তরফা ভুল (One Sided Error): যে সব ভুল রেওয়ামিলে ধরা পড়ে: যে ভুলের জন্য হিসাব বই-এর ডেবিট বা ক্রেডিট যে কোন একটি দিক কম বা বেশি প্রভাবিত হয় এবং ফলশ্রুতিতে রেওয়ামিলে পার্থক্য দেখা দেয়, তাকে এক তরফা ভুল বলে। এক্ষেত্রে রেওয়ামিলের এই পার্থক্যের পরিমাণকে অনিশ্চিত হিসাব (Suspense Account) নামে একটি হিসাব লিখে রেওয়ামিল মিলাতে হয়। অর্থাৎ একতরফা ভুলের ফলে দু’তরফা দাখিলার একটি দিক কম বা বেশি লিপিবদ্ধ হয়। আর এ ভুলের কারণে রেওয়ামিল সাধারণত মিলে না বলে এদেরকে প্রকাশিত ভুল (Disclosed Errors) বলে । এ ভুল আবার তিন প্রকারের হতে পারে । যথা :

ক.জাবেদা হতে খতিয়ানে লেখার ভুল (Errors in posting from Journal to ledger);

খ.যোগবিয়োগের ভুল (Errors in casting & balancing);

গ.রেওয়ামিলে জের তোলার ভুল (Errors in writing Balance into Trial Balance);

2.দু’তরফা ভুল (Two Sided Error): যে সব ভুল রেওয়ামিলে ধরা পড়ে না: জাবেদা থেকে খতিয়ান হিসাবে লিপিবদ্ধ করার সময় যদি কোন লেনদেনের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই সম অংকের ভুল হয়ে থাকে তবে তাকে দু’তরফা ভুল বলা হয়ে থাকে। এ জাতীয় ভুলের কারণে রেওয়ামিল মিলকরণে কোন অসুবিধা হয় না বলে এ জাতীয় ভুল রেওয়ামিলে প্রতিফলিত হয় না। তাই এদেরকে অপ্রকাশিত ভুল (Undisclosed Errors) বলা হয় । কিন্তু এক্ষেত্রে ভুল যদি ডেবিট ও ক্রেডিট দিকে সমানভাবে জড়িত না থাকে, তবে রেওয়ামিল মিলবে না। এক্ষেত্রে পার্থক্যের পরিমাণকে অনিশ্চিত হিসাব (Suspense Account) নামে লিখে রেওয়ামিল মিলাতে হয়। এ ধরনের ভুল নিম্নোক্ত রকমের হয়ে থাকে:

1.বাদ পড়ার ভুল (Errors of Omission) :

2.বর্জনের ভুল (Errors of Commission):

3.পরিপূরক ভুল (Compensating Errors):

4.নীতিগত ভুল (Errors of Principle);

হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরও যদি কোন ভুল অনুদ্‌ঘাটিত থাকে, তবে অনিশ্চিত হিসাবের মাধ্যমে রেওয়ামিলে সাময়িকভাবে সমতা আনা হয় । কারণ, হিসাবে ভুল থাকার অজুহাতে চূড়ান্ত হিসাব
প্রণয়নে অনির্দিষ্টকাল পর্যন্ত অপেক্ষা করা যায় না। এরূপ অবস্থায় রেওয়ামিলে যে পরিমাণ পার্থক্য দেখা যায় তা অনিশ্চিত হিসাব নামের একটি হিসাবে লিখে রেওয়ামিলের উভয় দিক সমান করা হয় এবং
চূড়ান্ত হিসাব প্রণয়ন করা হয়। রেওয়ামিলের ডেবিট দিকের যোগফল যদি ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয়, তবে ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব প্রদর্শন করতে হয়। বিপরীতক্রমে, রেওয়ামিলের
ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয়, তবে ডেবিট দিকে অনিশ্চিত হিসাব প্রদর্শন করতে হয় ।

অনিশ্চিত হিসাব খোলার পরবর্তীতে যখন ভুল উদঘাটিত হয় তখন সংশোধনী জাবেদার মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করতে হয় ।
যেমন – ৮০০.০০ টাকা বেতন প্রদান বেতন হিসাবে ৮০.০০ টাকা লেখা হয়েছে, কিন্তু নগদান বইতে ৮০০.০০ টাকাই লেখা হয়েছে। ফলে ডেবিট দিকে ৭২০.০০ টাকার একটি পার্থক্য সৃষ্টি হয়েছে।
এক্ষেত্রে যদি আর কোন একতরফা ভুল না থাকে, তবে ৭২০.০০ টাকা অনিশ্চিত হিসাবে স্থানান্তরের মাধ্যমে রেওয়ামিল মিলানো হয়।

কিন্তু ভুল যদি আদৌ ধরা না পড়ে তাহলে খতিয়ানে অনিশ্চিত হিসাবের জের থেকে যায় এবং উক্ত জেরের জন্য নিচের যে কোন একটি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে :

1.অনিশ্চিত হিসাবের টাকার অংক যদি গুরুত্বহীন হয়, তবে তা আয় বিবরণীতে স্থানান্তর করে উক্ত হিসাব বন্ধ করা যায়। অনিশ্চিত হিসাবের জের যদি ডেবিট হয় তবে তা আয়বিবরণীতে ব্যয় আর ক্রেডিট হলে আয়
বিবরণীতে আয় হিসেবে
লিখতে হবে।

2.অনিশ্চিত হিসাবের টাকার অংক যদি গুরুত্বপূর্ণ হয়, তবে তা উদ্বৃত্তপত্রে দেখাতে হবে। অনিশ্চিত হিসাবের জের যদি ডেবিট হয় তবে তা উদ্বৃত্তপত্রের সম্পত্তির দিকে, আর ক্রেডিট হলে উদ্বৃত্তপত্রের দায়ের
দিকে লিখতে হবে।

সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে অনিশ্চিত হিসাব (Suspenses Accounts) খোলা হয় ।

(i) অ-মিলকৃত রেওয়ামিল মিলকরণের জন্য (To balance a disagreed trail balance): মাঝে মাঝে সকল এন্ট্রি সঠিকভাবে Posting সত্ত্বেও রেওয়ামিল মিলে না।
যেহেতু আর্থিক বছর শেষে হিসাবের বই বন্ধ করতে হয় সেহেতু এরূপ ভুল খুঁজে বের করে তা সঠিকভাবে Posting দেবার মতো সময় পাওয়া যায় না। এরূপ ক্ষেত্রে পার্থক্যের পরিমাণকে
Suspense Account নাম দিয়ে রেওয়ামিল মিলকরণ করা হয় । কিন্তু স্মরণ রাখতে হবে যে, কোন Double entry এক্ষেত্রে সম্ভব নয় ।
পরবর্তীতে যখন ভুল খুঁজে বের করা হয় তখন সংশোধনী এন্ট্রি দিতে হয় ।

(ii) সন্দেহজনক আইটেম পোস্টিং দেবার জন্য (To post doubtful items) : মাঝে মাঝে বিভিন্ন কারণে কোন এন্ট্রিকে সঠিকভাবে Posting দেয়া যায় না।
যেমন : ১,৫০০ টাকা পাওয়া গেল, কিন্তু এটা জানা গেল না যে, কার নিকট থেকে এ টাকা পাওয়া গেল । এক্ষেত্রে নিম্নোক্ত এন্ট্রি প্রদান করে এ লেনদেন হিসাবভুক্ত করা যেতে পারে:

[hfe_template id=’2351′]

পরবর্তীতে যখন জানা গেল যে, উক্ত টাকা ‘X’-এর নিকট থেকে পাওয়া গেল তখন নিম্নোক্ত এন্ট্রির মাধ্যমে তা সঠিকভাবে লিপিবদ্ধ করতে হয়।

[hfe_template id=’2368′]

(iii)অসম্পূর্ণ লেনদেন লিপিবদ্ধ করার জন্য (To record incomplete transactions): মাঝে মাঝে কোন লেনদেনের চূড়ান্ত নিষ্পত্তি না হলেও Suspenses Account লেখা যেতে পারে। যেমন : ‘X’-এর নিকট থেকে ১০,০০০ টাকা অগ্রিম এই শর্তে গ্রহণ করা হলো যে পণ্য যদি Available থাকে তাহলে তাকে সরবরাহ দেয়া হবে।
এক্ষেত্রে লেনদেনটি লিপিবদ্ধকরণের জন্য একটি Suspense Account লেখা যেতে পারে ।

হিসাবরক্ষণের ভুলকে সংশোধনী দাখিলার মাধ্যমে সংশোধন করতে হয়। সংশোধনী দাখিলা কি হবে তা নির্ভর করে হিসাবের কোন পর্যায়ে ভুল ধরা পড়ছে তার উপর। ভুল যে পর্যায়েই উদ্ঘাটিত হোক না
কেন উদঘাটনের সাথে সাথে তার সংশোধনী দেয়া হবে এটাই স্বাভাবিক । নিম্নের যে কোন পর্যায়ে ভুল উদঘাটিত হতে পারে । যথা ঃ

1.রেওয়ামিল তৈরির পূর্বে ( Before Preparation of Trial Balance)

2.রেওয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে (After preparation of trial balance, but before preparation of financial statements)

3.আর্থিক বিবরণী তৈরির পরে ভুল সংশোধন (After preparation of financial Statements)